ঢাকা: প্রাথমিক শিক্ষা অধিদফতরের চার পদে নিয়োগে প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদফতরে ২০১৬ সালের বিজ্ঞপ্তিতে সহকারী লাইব্রেরিয়ান-কাম- ক্যাটালগার, উচ্চমান সহকারী-কাম-হিসাবরক্ষক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে নিয়োগের জন্য টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়।
এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার জন্য ২০১৬ সালে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদে আবেদনকৃত প্রার্থীদের অনলাইন আবেদনে সম্প্রতি তোলা রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করা প্রয়োজন। আগামী ১৯ নভেম্বরের মধ্যে রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করার জন্য অনুরোধ করা হলো।
যে সব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে ছবি ও স্বাক্ষর আপলোড করবেন না, তাদের বিপরীতে প্রবেশপত্র ইস্যু করা সম্ভব হবে না।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/১১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
