এইমাত্র পাওয়া

৫ দাবিতে ভোলা থেকে ঢাকা অভিমুখে শিক্ষার্থীদের লং মার্চ

ভোলাঃ ভোলা-বরিশাল সেতু নির্মাণ কাজের দৃশ্যমান অগ্রগতিসহ পাঁচ দফা দাবিতে ভোলা থেকে ঢাকা অভিমুখে লং মার্চ শুরু করেছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার ফ্যাশন স্কয়ারের সামনে থেকে পায়ে হেঁটে শিক্ষার্থীদের ২০ জনের একটি দল লং মার্চ শুরু করে।

লং মার্চ চলাকালে ভোলার লালমোহন, বোরহানউদ্দিন ও ভোলা সদর উপজেলার পথে পথে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। ঢাকা সেতু ভবনের সামনে গিয়ে লং মার্চটি শেষ হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলার ঘরে ঘরে আবাসিক গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্প-কলকারখানা, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ।

লং মার্চে অংশ নেওয়া শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছি। সরকারের উচ্চপদস্থ দায়িত্বশীলরা আমাদের কথা দিয়েছিলেন আগামী ডিসেম্বরে ভোলা-বরিশাল সেতু নির্মাণের দৃশ্যমান কাজ শুরু করবেন। কিন্তু তাদের কথা অনুযায়ী, সেতু নির্মাণের দৃশ্যমান কোনো কাজ আমরা দেখছি না।

তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমাদের অন্যান্য দাবি পূরণের বিষয়ে কোনো অগ্রগতিও দেখছি না। তারই প্রতিবাদে আজ (মঙ্গলবার) সকাল ১১টার দিকে চরফ্যাশন ওয়াচ টাওয়ারের সামনে থেকে পায়ে হেঁটে ভোলা থেকে ঢাকা সেতু ভবন অভিমুখে লং মার্চ শুরু করেছি।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading