এইমাত্র পাওয়া

দেশের দুটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ

ঢাকাঃ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের দুটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। গতকাল সোমবার (১০ নভেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশের তথ্যমতে, শরীয়তপুরের মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ এবং মুন্সিগঞ্জের ভূঁইয়া মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে।

বেসরকারি মেডিকেল কলেজের বিদ্যমান আইন অনুযায়ী, ন্যূনতম সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশ না থাকায় এ দুটি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.