এম.পলাশ শরীফ, বাগেরহাট করেসপন্ডেন্ট: বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে ৫শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় বারইখালী ইউনিয়নের শেখপাড়া বিদ্যালয় চত্তরে মডান গ্রুপ এলাইট জুট মিল লিমিটেড জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির খোকনের ব্যাক্তিগত উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করেন।
আনুষ্ঠানিকভাবে এ বস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাষ্টার মোতালেব হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি কেএম আজিজুল ইসলাম, চেয়ারম্যান শফিকুর রহমান লাল ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম। অনুষ্ঠানটি পরিচালনা করেন বারইখালী ইউপি সদস্য নাজমুল হাসান রানা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
