এইমাত্র পাওয়া

মেডিকেল শিক্ষকদের জন্য সুখবর দিয়ে প্রজ্ঞাপন

ঢাকাঃ দেশের চিকিৎসা শিক্ষায় বেসিক সাবজেক্টের শিক্ষক সংকট দূরীকরণে সব সরকারি মেডিকেল কলেজে বেসিক সাবজেক্টের শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ হারে প্রণোদনা দেয়া হবে। ৮টি বেসিক সাবজেক্ট ছাড়াও আরও দুটি বিষয়ের শিক্ষকদের ক্ষেত্রেও এ প্রণোদনা কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার (০৪ নভেম্বর) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন দুটিতে সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ সই করেছেন।

বিভাগগুলো হলো- অ্যানাটমি, ফিজিওলজি এবং ফার্মাকোলজি বিভাগ। এ ছাড়া ৩৭টি সরকারি মেডিকেল ও একটি ডেন্টাল কলেজ, সেন্টার ফর মেডিকেল অ্যাডুকেশন (সিএমই) এবং ১৯টি বিশেষায়িত প্রতিষ্ঠানের ১০ বিভাগের শিক্ষকরা পাবেন এ প্রণোদনা।

এর মধ্যে ৮টি বেসিক সাবজেক্ট হল-অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, প্যাথলজি ও মাইক্রোবায়োলজি। ভাইরোলজি ও অ্যানেস্থেসিওলজি বিষয় বেসিক সাবজেক্ট না হলেও নন-প্র্যাকটিসিং হওয়ায় এ সুবিধার আওতায় আসবেন তারা।

মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, চিকিৎসা শিক্ষায় বেসিক সাবজেক্টের শিক্ষক সংকট দূরীকরণের নিমিত্তে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ২৫ সেপ্টেম্বর স্মারকে মঞ্জুরকৃত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ৫টি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত স্নাতকোত্তর ডিগ্রিধারী ৩টি সাবজেক্টে পাঠদানরত শিক্ষকদের অনুকূলে নন-প্র্যাকটিসিং ভাতা হিসেবে মূল বেতনের ৭০ শতাংশ হারে শর্তসাপেক্ষে মাসিক প্রণোদনা ভাতা দেয়া হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading