এইমাত্র পাওয়া

মাদারীপুরে বঙ্গবন্ধু স্মৃতি মেয়র ক্রিকেট প্রশিক্ষণের শুভ উদ্বোধন

মোহাম্মাদ ইমদাদুল হক মিলন, মাদারীপুর।
মাদারীপুরে (১৭ জানুয়ারী) শুক্রবার বিকেল ৩টায় মাদারীপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় কুলপদ্বী মডেল ক্লাব মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি মেয়র ক্রিকেট প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।

মাদারীপুর ক্রিকেট ক্লিনিকের ব্যবস্থাপনা ও কোয়াম, মাদারীপুর-ঢাকা এর সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক পৌর মেয়র ও ক্রিকেট ক্লিনিকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, কোয়াম এর (ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি মাদারীপুর-ঢাকা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল হক খোকন, কাউন্সিলর, ক্রিকেট ক্লিনিকের সাধারণ সম্পাদক আমীর বাবুসহ, সুশীল সমাজের নেতৃবন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ।

মাসব্যাপী এই প্রশিক্ষণে ১২ বছর বয়সী, ১৪ বছর বয়সী, ১৬ বছর বয়সী ও ১৮ বছর বয়সী মোট ১০০জনকে বিনামূল্যে ক্রিকেট প্রশিক্ষণ প্রদান করা হবে। মাদারীপুর ক্রিকেট ক্লিনিকের প্রশিক্ষক রেজা সেলিম উজ্জল, প্রদ্যুৎ কুমার চক্রবর্তী, হাওলাদার ইমতিয়াজ আহমেদ, আতিকুর রহমান লাবলু এতে প্রশিক্ষণ দিবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.