জাতীয় সংসদের ৩০০তম আসনে বিএনপির মনোনয়ন পেলেন যিনি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের সবশেষ ৩০০ নম্বর আসন বান্দরবানে বিএনপির মনোনয়ন পেয়েছেন বোমাং সার্কেলের ১৫তম রাজা অংশৈ প্রু চৌধুরী দ্বিতীয় সন্তান ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এদিকে বান্দরবান আসনে সাচিং প্রু জেরীর নাম ঘোষণার পর দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় হয়েছে মিষ্টি বিতরণ।

বিশেষ করে বিএনপির সাচিং প্রু জেরীর সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার ছড়িয়ে পড়ে।
জানা গেছে, বান্দরবান আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাচিং প্রু জেরী, মাম্যাচিং ও জাবেদ রেজা।

বান্দরবান বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, সাচিং প্রু জেরী ১৯৯৬ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি বান্দরবান সদর উপজেলা ও বান্দরবান স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে নির্বাচিত প্রথম চেয়ারম্যান ছিলেন।

১৯৯২ থেকে ১৯৯৬ পর্যন্ত টানা চার বছর জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে ১/১১ এর পরবর্তী সময়ে দলের ক্রান্তিকাল সময়ে দলটির আহ্বায়ক কমিটির দায়িত্ব পালন করেন তিনি। ২০০৯ সালে কাউন্সিলের মাধ্যমে আবারও দলের সভাপতি নির্বাচিত হন সাচিং প্রু জেরী।
এখন পর্যন্ত ৩০০ নম্বর আসন বান্দরবানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হলেন অ্যাড. আবুল কালাম, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত কেএসমং ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা আবুল কালাম।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading