এইমাত্র পাওয়া

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করলেন নৌ-প্রতিমন্ত্রী

মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর শুভ উদ্বোধন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে ‘মুজি বর্ষের অঙ্গিকার মাদক মুক্ত বাংলাদেশ গড়ার’ প্রত্যয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। পরে উদ্বোধন সভায় ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইমদাদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের আহ্বায়ক ও পৌর মেয়র কশিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.