সরস্বতী পূজার দিনে ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। এ সময় চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই অনশন শুরু করেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল ইউনিয়নের সহসভাপতি উৎপল বিশ্বাস জানান, ক্যাম্পাসে অনশনের সময় তাঁদের হলের ছাত্র অপূর্ব চক্রবর্তী ও অর্ক সাহা অসুস্থ হয়ে পড়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। এ ছাড়া জগন্নাথ হল ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল দাস ও সমাজকল্যাণ সম্পাদক প্রদীপ দাস অসুস্থ হয়ে পড়লে তাঁদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
অনশনস্থলে অসুস্থ কাজল বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত হাসপাতালে যাব না, এখানেই থাকব।’ এর আগে মঙ্গল ও বুধবার শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বুধবার নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি পালনকালে তারা শাহবাগে পুলিশি বাধার মুখোমুখি হন। পরে শাহবাগে সড়ক অবরোধ করেন তারা। শিক্ষার্থীদের প্রতিবাদী প্ল্যাকার্ডে লিখা ছিল- ‘পূজার দিন নির্বাচন মানি না, মানবো না’; ‘৩০ তারিখ নির্বাচন মানি না; আমারা সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’; ‘হিন্দু মুসলিম ভাই ভাই, পূজার দিনে নির্বাচন তাই!’ উল্লেখ্য, ৩০ ডিসেম্বর ঢাকার দুই সিটিতে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
পূজার দিনে ভোটের প্রতিবাদে ফুঁসে ওঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
