ঢাকাঃ সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে অনশনে বসেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে এ অনশন করছেন তারা।
আজ রবিবার দুপুর থেকে বাংলাদেশ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাও রয়েছেন।
তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে জানিয়ে অনশনকারীরা বলেন, আমাদের দাবি একটাই এমপিওভুক্ত করণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে বলেও জানান তারা।
পরিষদের সভাপতি মো. জমির উদ্দিন চৌধুরী বলেন, ‘দীর্ঘ ২০ থেকে ২৫ বছর বেতন ছাড়াই আমরা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের যখন স্বীকৃতি দেওয়া হয়, তখন জায়গা পরিদর্শন করা হয়েছে। এমপিওভুক্তির আশ্বাস দেওয়া হয়েছে। তবে কোনো আশ্বাসই বাস্তবায়ন করা হচ্ছে না।’
এতজন একসঙ্গে কীভাবে সচিবালয়ের ভেতরে প্রবেশ করলেন—এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘সচিবালয়ে আমাদের অনেক আত্মীয় আছে, শিক্ষার্থী আছে। তাদের মাধ্যমে পাশ নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
