এইমাত্র পাওয়া

৭ম শ্রেণির ছাত্রীকে ধ-র্ষ-ণে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক টাঙ্গাইলে গ্রে প্তা র

লালমনিরহাটঃ লালমনিরহাটে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ অভিযোগে মাদরাসার শিক্ষক মো. রবিউল ইসলামকে (২৫) টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব ১৪ এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার কমান্ডার মেজর মো. কাওসার বাঁধন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাতে দেলদুয়ারের গজিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত রবিউল ইসলাম পঞ্চগড় সদরের রামদাস পঞ্চগ্রামের মো. তৈয়ব আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব কমান্ডার জানান, ধর্ষণের শিকার দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী অভিযুক্ত মো. রবিউল ইসলামের নানার বাড়িতে থেকে পড়াশোনা করার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়াতো। ভুক্তভোগীসহ তার সহপাঠীরা গত বছর থেকে অভিযুক্তের কাছে প্রাইভেট পড়তে যেতো। প্রাইভেট পড়ানো শেষে অন্যান্যদের ছুটি দিলেও ভুক্তভোগীকে তার কাছে রেখে প্রেমের প্রলোভন দেখিয়ে অবৈধ মেলামেশা করে। যার প্রেক্ষিতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

গত ১৭ জুন রবিউল ইসলাম কিছু দিনের মধ্যে বিয়ে করার কথা বলে পুনরায় ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

পরে শনিবার রাতে র‌্যাব-১৪ ও র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের যৌথ অভিযানে দেলদুয়ার থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাকে টাঙ্গাইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৯/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.