এইমাত্র পাওয়া

একাদশ শ্রেণিতে ভর্তির ৪র্থ পর্যায়ের আবেদন শুরু কাল

ঢাকাঃ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে ৪র্থ পর্যায়ের আবেদন শুরু কাল। রোববার (২১ সেপ্টেম্বর) থেকে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ৪র্থ পর্যায়ের আবেদনের ফল প্রকাশ হবে ২৪ সেপ্টেম্বর ৮টায়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বশেষ ৪র্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন, ফল প্রকাশ, নিশ্চায়ন ও কলেজে ভর্তির সময় বাড়ানো হয়েছে।

৪র্থ পর্যায়ের শিক্ষার্থীর সিলেকশন নিশ্চায়ন করতে হবে ২৫ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। নির্বাচিতদের কলেজে ভর্তির ২৮ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নির্ধারিত ভর্তি ওয়েবসাইট (https://www.xiclassadmission.gov.bd) পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে (সর্বশেষ) ৪র্থ ধাপে অনলাইনে যেসব শিক্ষার্থী আবেদন করতে পারবেন, যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি।

ভর্তি পরীক্ষার প্রস্তুতির সামগ্রী
যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোন কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চায়ন করতে পারেনি।

এর আগে বলা হয়েছে, ভর্তিযোগ্য শিক্ষার্থীদের কলেজ নিশ্চায়নের সময় ১৭ সেপ্টেম্বর রাত ৮ টার মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd) লগইন করে কলেজে সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র (যেমন: এফকিউ, ইকিউ-১, ইকিউ-২ এবং এসকিউ কোটার প্রমাণক) যাচাই সাপেক্ষে অনলাইন নিশ্চায়ন সম্পন্ন করার জন্য।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৯/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.