সরস্বতী পূজার কারণে আগামী ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পেছানোর রিট খারিজ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।
জানুয়ারি সিটি নির্বাচন পেছাবে কিনা, জানা যাবে কাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী অশোক কুমার ঘোষ। রোববার (১৯ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনের শুনানি হতে পারে বলেও তিনি জানান। গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ রিট পেছানোর আবেদন খারিজ করে আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অশোক কুমার ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম। ওইদিন আদেশের পরে অশোক কুমার ঘোষ বলেন, হাইকোর্ট বিভাগ রিট আবেদন খারিজ করে দিয়েছেন। আমরা সংক্ষুব্ধ (অ্যাগ্রিভড)। এজন্য আপিল বিভাগে যাবো। আগামী ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা রয়েছে উল্লেখ করে গত ৫ জানুয়ারি (রোববার) সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ এ রিট করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
