নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন নিয়ে শিক্ষা বোর্ডগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
সোমবার (৮ সেপ্টেম্বর) উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৮ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত এডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে অথবা চলমান রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ সকল শিক্ষা বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (সংশোধনীসহ) অনুযায়ী আগামী ৩০ নভেম্বরে মধ্যে আবশ্যিকভাবে নিয়মিত কমিটি গঠন করতে হবে।
এতে বলা হয়, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখনো এডহক কমিটি গঠন হয়নি, উক্ত প্রবিধানমালা ২০২৪ ( সংশোধনীসহ) মোতাবেক আগামী ১৫ দিনের মধ্যে এডহক কমিটি গঠন করত। আগামী ৩০ নভেম্বরে মধ্যে মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে।
এতে আরও বলা হয়, সকল এডহক কমিটি আগামী পহেলা ডিসেম্বর থেকে বিলুপ্ত হবে। কমিটি গঠনে ব্যর্থতার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং বিধিমতে ব্যবস্থাদির আওতায় আসবেন।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
