এইমাত্র পাওয়া

শিক্ষা ক্ষেত্রে যে অচলাবস্থা চলছে তা দুঃখজনক: শিক্ষা উপদেষ্টা

ঢাকাঃ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, শিক্ষা ক্ষেত্রে যে অচলাবস্থা চলছে তা দুঃখজনক। মন্ত্রনালয় এজন্য উদ্বিগ্ন।

আজ মঙ্গলবার ২ সেপ্টেম্বর তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় বিষয়গুলোকে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে।

শিক্ষা প্রতিষ্ঠানের অচলাবস্থার বিষয় শিক্ষার্থীদের আরও ধৈর্যের সাথে এগোনোর আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা।

তিনি জানান, এ বিষয়ে সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং স্হানীয় প্রশাসনও সহায়তা করছে। দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে বলেও জানান তিনি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৯/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.