এইমাত্র পাওয়া

চবিতে বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষা স্থগিত, শতভাগ উপস্থিতির ভিত্তিতে নিতে পারবে বিভাগ

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে আগামী ২, ৩ ও ৪ সেপ্টেম্বর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) সব বিভাগ ও ইনস্টিটিউটের নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বিভাগীয় একাডেমিক কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতির ভিত্তিতে বিভাগ পরীক্ষা নিতে পারবে।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মমতাজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আমরা পরীক্ষা স্থগিত করার ঘোষণা নিয়েছি। তবে শতভাগ শিক্ষার্থী উপস্থিত থাকা সাপেক্ষে বিভাগ পরীক্ষা নিতে পারবে।

এর আগে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় গতকাল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিনের দেয়া তথ্য মতে, সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।

এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও অফিসসমূহ খোলা থাকলেও আজ সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ২ নং গেট এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

সংঘর্ষের ঘটনায় আজ একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি জোবরা এলাকায় থাকা লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করার উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘমেয়াদী সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও জোবরা-ফতেপুর এলাকার সঙ্গে সম্পর্ক জোরদারের জন্য ২১ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। আজ দুপুরে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৯/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading