ঢাকাঃ ২০১৮ বিধিতে সরকারিকৃত কলেজের প্রশিক্ষণবিহীন শিক্ষকদের ইনডাকশন ট্রেনিং এ তথ্য পাঠানোর জন্য বলা হয়েছে। ২৮ আগস্ট বিকেল ৫ টার মধ্যে নির্ধারিত গুগল ফরম পূরণ করে তথ্য পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে। ৭ সেপ্টেম্বর থেকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এ প্রশিক্ষণ শুরু হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) কর্তৃক বাস্তবায়িত এনহেন্সসিং প্রফেশনাল স্কিল অফ টিচার’স স্কিম বাস্তবায়নের নিমিত্তে ইনডাকশন ট্রেনিং ফর নন-ক্যাডার গভমেন্ট কলেজ টিচার’স বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
১০টি ব্যাচ ১০টি টিটিসি যশোর, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী, কুমিল্লা, সিলেট, ঢাকা, ফরিদপুর ও খুলনায় ১৪ সেপ্টেম্বর থেকে এবং ৮ম পর্যায়ের ৫টি ব্যাচ ৭ সেপ্টেম্বর থেকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) ঢাকায় অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণে শিক্ষকদের অংশগ্রহণ করার জন্য বেশ কিছু শর্তাবলী মানতে হবে। গুগল লিংকে https://forms.gle/NTXqcS1SoL4Rmcjz5 ফরম পূরণ করে ২৮ আগস্ট বিকেল ৫ টার মধ্যে পাঠানোর জন্য বলা হয়েছে।
প্রশিক্ষণে আবেদনের শর্তাবলী-
নতুন সরকারিকৃত কলেজের (২০১৮ বিধিতে) রাজস্বখাতে যোগদান ও বেতনভূক্ত শিক্ষক হতে হবে। বয়স সর্বোচ্চ ৫৫ বছর এবং এক কলেজ থেকে সর্বোচ্চ ৩ জনের নাম পাঠানো যাবে। নিজ ইমেইল থেকে আবেদন করতে হবে।
ইতোমধ্যে যারা আবেদন করেছেন কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করেন নি, তাদেরকে পুনরায় আবেদন করতে হবে। কোনো শিক্ষক সম্পর্কে ভুল তথ্য পাঠালে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।
বিভাগীয় বা কোর্টে কোনো মামলা চলমান থাকলে অথবা উক্ত প্রশিক্ষণ গ্রহণ করে থাকলে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
প্রতিষ্ঠান প্রধান কর্তৃক শেষ বেতনের প্রত্যয়নপত্র, সরকারিভাবে নিয়োগ ও যোগদানসহ এনআইডি এর কপি অধ্যক্ষ কর্তৃক সত্যয়িত করে একসঙ্গে পিডিএফ আকারে গুগল লিংকে সংযুক্ত করতে হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৮/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
