নিউজ ডেস্ক।।
আগামী ১২–১৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) এক্সিবিশন–২০২৫। চীনা দূতাবাস ও চায়না ইন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)-এর যৌথ আয়োজনে এটি হবে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী।
এবারের প্রদর্শনীতে প্রযুক্তি, প্রকৌশল, স্বাস্থ্যসেবা, কৃষি, নবায়নযোগ্য জ্বালানি এবং শিক্ষা খাতের আন্তর্জাতিক ও দেশীয় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে। পাশাপাশি অনুষ্ঠিত হবে সেমিনার, বিজনেস ডায়ালগ, ওয়ার্কশপ ও ইনোভেশন সেশন, যেখানে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকরা অংশগ্রহণ করে ভবিষ্যতের অর্থনৈতিক দিকনির্দেশনা নিয়ে আলোচনা করবেন।
চীনের প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI) শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং এটি বৈশ্বিক বাজারে প্রবেশ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের জন্য একটি কৌশলগত সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘমেয়াদে এটি বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা ও আন্তর্জাতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রদর্শনীতে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে- এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (EPB); বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন; বাংলাদেশ এগ্রো-বেইজড প্রোডিউসারস অ্যান্ড মার্চেন্টস অ্যাসোসিয়েশন (বাপমা); বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)
আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজন কেবল বাণিজ্যিক লেনদেনের নয়, বরং বাংলাদেশ ও অন্যান্য অংশগ্রহণকারী দেশের মধ্যে টেকসই ও পারস্পরিক উপযোগী সহযোগিতার পথ তৈরি করবে।
শিক্ষাবার্তা /এ/১৮/০৮/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
