এইমাত্র পাওয়া

জেলায় জেলায় প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি

কিশোরগঞ্জঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দিলে জেলায় জেলায় প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও ও মার্চ ফর ঢাকা কর্মসূচি গ্রহণের হুশিয়ারী দিয়েছে পাকুন্দিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।

সংগঠনটির পাকুন্দিয়া উপজেলা শাখা মঙ্গলবার (১২আগষ্ট) সকালে পাকুন্দিয়া প্রেসক্লাব চত্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচীর হুশিয়ারী দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পাকুন্দিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সুমন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনটির পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি এটিএম খলিলুল্লাহ শাকিল, পাকুন্দিয়া সমন্বয় পরিষদের সভাপতি আবদুল হাই মাস্টার, সাধারণ সম্পাদক আবদুল আহাদ বাচ্চু, কিন্ডারগার্টেন এসোসিয়েশন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার নয়নসহ উপজেলার ৮২টি কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকারা।

লিখিত বক্তব্যে বলা হয়, বৃত্তি পরীক্ষা শুধু আর্থীক অনুদান নয়, এটি একটি শিশুর আত্নবিশ্বাস ও সামাজিক স্বীকৃতি। শিশুদের এই মৌলিক অধিকার কেড়ে নেওয়ার কারো ক্ষমতা নেই অথচ সচিবালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ঘাপটি মেরে থাকা একটি কুচক্রী মহল প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগ না দিয়ে বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, কিন্ডারগার্টেন ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে যে মানসিক চাপ ও যন্ত্রনার শিকার হবে তার দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৮/২০২৫  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.