যশোরঃ যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে রাতের আঁধারে এক শিক্ষকের কলা বাগান ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। শিক্ষক প্রদীপ কুমার সরকার জানান, তার বসতবাড়ির পাশের জমিতে লাগানো প্রায় ৪০টি কলাগাছ কে বা কারা রাতের বেলা কেটে ফেলে গেছে। ঘটনার পর তিনি অজ্ঞাতদের বিরুদ্ধে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে জমিতে গিয়ে সবরি ও দুধসাগরসহ বিভিন্ন জাতের প্রায় ৪০টি কলাগাছ গোড়া থেকে কাটা অবস্থায় দেখতে পান তিনি।
একই সঙ্গে জমির চারপাশের বেড়া ও নিরাপত্তার জন্য দেওয়া নেট জালও কেটে দেওয়া হয়েছে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
প্রদীপ কুমার সরকারের স্ত্রী সাথী চৌধুরী বলেন, সব গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। গাছগুলো আর বাঁচবে না। আমাদের অনেক ক্ষতি হয়ে গেল।
এ বিষয়ে কেশবপুর সদর ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা এসআই লিটন চন্দ্র দাস বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৮/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
