নিউজ ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলভিত্তিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখা। শুক্রবার (৮ আগস্ট) ঘোষিত এই ৫৯৩ সদস্যের কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নাম অন্তর্ভুক্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়। সমালোচনার মুখে বিষয়টি তদন্তে একটি কমিটিও গঠন করেছে ছাত্রদল।
এই ঘটনার জেরে ছাত্রদলে পদপ্রাপ্ত ৬ জনকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংগঠনটি। শুক্রবার রাতে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
ছাত্রদল জানিয়েছে, ঢাবি শাখায় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা /এ/০৯/০৮/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
