এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়ের ছাদ ধস: তদন্তে ইউজিসির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক করে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়।

শুক্রবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সদস্যদের রোববার (৩ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের পাশে নির্মাণাধীন ১০ তলা ছাত্রাবাসের ২য় তলার সঙ্গে যুক্ত এক্সটেনশন ভবনের (পার্কিং) ছাদ ধসের ঘটনা ঘটে। এতে অন্তত ১১ শ্রমিক আহত হন। তাদের মধ্যে ৮ জনকে ত্রিশাল উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ও গুরুতর আহত ৩ শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading