এইমাত্র পাওয়া

গাংনীতে শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ

রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি)’ এর আওতায় ২০২২ ও ২০২৩ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরষ্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা অফিস ও গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয় এ আয়োজন । আজ বুধবার ১১.০০ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন শাখার সহকারী পরিচালক ফকরুল ইসলাম । অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

( ভারপ্রাপ্ত ) মনিরুল ইসলাম।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম, সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর,করমদি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. এমদাদুল হক হাড়াভাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক,গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আক্তারুজ্জামান, ও জেলা শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার আনারুল ইসলাম, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সালাউদ্দিন হোসেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাকিবুল হাসান সাগর ও সুরাইয়া খাতুন।

অনুষ্ঠান শেষে ২০২২ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পারফর্ম করা শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading