প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন বাদ দেওয়ার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

শেরপুরঃ পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত না করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)।

বুধবার (৩০ জুলাই) দুপুরে শেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এ প্রতিবাদ জানায় সংগঠনটি। মানববন্ধনে জেলার প্রায় শতাধিক স্কুল অংশগ্রহণ করেন।

বাংলাদেশ কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদ (বিকপ) কেন্দ্রীয় কমিটির ঘোষিত কার্যক্রমের অংশ হিসেবে শেরপুরে ‘শিক্ষা আমার অধিকার বৃত্তি আমার অহংকার, বন্ধ করো বৈষম্য নিশ্চিত করো সাম্য’ শত শত শিক্ষার্থী এই স্লোগান নিয়ে মানববন্ধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শেরপুর জেলা কিন্ডার গার্ডেন স্কুল এসোসিয়েশন,বাংলাদেশ কিন্ডার গার্ডেন এন্ড প্রিপ্রারেটরী স্কুল ফাউন্ডেশন ও বাংলাদেশ কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদ ( বিকপ) এর সভাপতি আবু ঈসা মুহাম্মদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও উইজডম স্কুলের প্রিন্সিপাল ও সাধারণ সম্পাদক সারোয়ার জাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আইডিয়াল ইসকুলের উপাধ্যক্ষ আরিফুল ইসলাম, নবারণ পাবলিক স্কুলের উপাধ্যক্ষ এম এ আজিজ মদিনা, আইডিয়াল প্রিপারেটরি শিক্ষক প্রতিনিধি স্বপন দেব, অনুরণ এক্সক্লুসিভ স্কুল ও আনন্দপাঠ পরিচালক, বিকপ এর সদস্য সচিব সাদেকুন নাঈম, রোজবাট একাডেমির চেয়ারম্যান আবু রায়হান পাভেল, শাহীন স্কুল শেরপুর শাখা শিক্ষক প্রতিনিধি বায়েজিদ, কালেক্টরেট স্কুলের প্রিন্সিপাল ইসরাত সুলতানা, প্রভাতী বিদ্যাকুঞ্জের মহসিন কবির, পুলিশ লাইনস এন্ড ক্রিয়েটিভের প্রতিনিধি জুয়েল রানাসহ অন্যান্য স্কুলের শিক্ষকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ উল্লেখসহ একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে না। বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা আরও বলেন, সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিল করতে হবে। কোনো অবস্থাতেই বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। বক্তারা কিন্ডারগার্টেনসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি জানান

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading