এইমাত্র পাওয়া

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, কটিয়াদী উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক বৃত্তি নয়, আমরা চাই প্রকৃত মেধার মূল্যায়ন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমানভাবে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের সোনার বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই নেই। জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্য চলবে না।

তারা আরো বলেন, কিন্ডারগার্টেনগুলো দেশের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে রাখা হচ্ছে এ সব শিক্ষার্থীদের। এটি চরম বৈষম্য। আমরা এর অবসান চাই। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দীপশিখা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক বদরুল আলম নাঈম, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোশিয়েশনের কটিয়াদী শাখার সভাপতি শাহজাহান পিন্টু, সাধারণ সম্পাদক শফিউল আলম রিপন, আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক খায়রুল আলম, কার্যকরী সদস্য মীর মুর্শেদ আলম প্রমুখ।

পরে সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading