নিজস্ব প্রতিবেদক।। বৃহস্পতিবার (২৪জুলাই) চট্টগ্রাম রাউজান উপজেলার রাউজন আর.আর.এ.সি. মডেল সরকারি হাই স্কুলে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, স্মার্ট ফোনে আসক্তি ও বাল্য বিয়েকে লাল কার্ড প্রদর্শন করেন।
এ সময় বিদ্যালয়ের প্রায় ৯০০ শিক্ষার্থী সকল অন্যায়কে লাল কার্ড প্রদর্শন করে দেশপ্রেমের শপথ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক ফরিদ ভূইয়া, দেবিদ্বার শাখার সাংগঠনিক সম্পাদক ফরহাদ সরকার ও বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী।
নিয়মিত পড়াশুনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, সবসময় সত্য কথা বলতে, কখনও মাদক সেবন না করতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের আগে বিয়ে না করতে শিক্ষার্থীদের শপথ করান সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল।
সংগঠনটির সদস্যরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে গত ১৪ বছরের বেশি সময় ৬৪ জেলার বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীদের সচেতন করছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
