এইমাত্র পাওয়া

কলারোয়ায় নব্বই দশকের ছাত্রদল নেতাদের আসন্ন মিলনমেলার উদযাপন কমিটি গঠন

কামরুল হাসান, কলারোয়া থেকে।। কলারোয়ায় নব্বই দশকের ছাত্র সংসদ ও ছাত্রদলের সাবেক ও বর্তমানদের (১৯৯০-২০২৪) এক মিলনমেলা উদযাপনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিএনপির প্রকাশনা সম্পাদক, তালা-কলারোয়ার সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব।জাঁকজমকপূর্ণ এ মিলনমেলা উদযাপনে প্রস্তুতির অংশ হিসাবে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে। উদযাপন কমিটির আহবায়ক, সদস্য সচিব ও সমন্বয়ক হয়েছেন- এম এ রব শাহিন, আসাদুজ্জামান আসাদ ও মমতাজুল ইসলাম চন্দন। আসন্ন মিলনমেলা উদযাপনে সার্বিক দিকনির্দেশনা দেওয়ার জন্য একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। উপদেষ্টামন্ডলী হলেন-সাবেক ছাত্রনেতা মো. আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, মো. আব্দুর রকিব মোল্লা, শেখ তামিম আজাদ মেরিন, শেখ শরিফুজ্জামান তুহিন, মো. রফিকুল ইসলাম ও মোস্তফা আখলাকুর রহমান শেলী।

গঠিত উদযাপন কমিটির অন্য সদস্যরা হলেন-মীর রফিকুল ইসলাম, মো. রবিউল ইসলাম, এসএম খালিদ খান, মো. রবিউল ইসলাম রবি, মো. মফিজুল ইসলাম মফি, মো. রাশেদুল হাসান কামরুল, মো. সহিদুল আলম, মো. খলিলুর রহমান, মো. আব্দুল জব্বার, ডা. মেহেরুল্লাহ, আরিফুর রহমান রঞ্জু, খালিদ মঞ্জুর রোমেল, এস এম আরিফুল আনম রিপন, মো. তাওফিকুর রহমান সঞ্জু, আব্দুল মজিদ, সালাহউদ্দিন পারভেজ, এসএম আব্দুল করিম, এম এ হাকিম সবুজ, শেখ ফরহাদ হোসেন তপু, কে, এম আশরাফুজ্জামান পলাশ, আব্দুল আলিম, মো. সাইফুল ইসলাম বাবু, শেখ বদিউজ্জামান, আজগার আলী, মোতাহার হোসেন বাবু, মোজাফফর হোসেন, মোশাররফ হোসেন, মনিরুজ্জামান, কাজী রাশেদ জামিল মিলন, শেখ জাকির হোসেন জিকো, মুসা কালিমুল্লাহ কারিম, শাহাজালাল আহমেদ সাজু, জাহাঙ্গীর হোসেন, শুভ রাসেল, জি এম সোহেল প্রমুখ। উদযাপন কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সোমবার (১৪জুলাই) সন্ধ্যায় জানান, আসন্ন মিলনমেলার কর্ম পরিধি সাপেক্ষে এই উদযাপন কমিটির সদস্য সংখ্যাও বৃদ্ধি পাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading