নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৭ সহকারী, সিনিয়র ও সহকারী প্রধান শিক্ষককে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (১০ জুলাই) মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত আলাদা তিনটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
বদলিকৃত শিক্ষকদের মধ্যে ৩৯ জন সহকারী শিক্ষক, ১৬ জন সিনিয়র শিক্ষক ও ১২ জন চলতি দায়িত্বের সহকারী প্রধান শিক্ষক।
প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত এসব শিক্ষক কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিভিত্তিক পদায়ন করা হলো। বদলিকৃত কর্মকর্তাগণ আগামী ১৫.০৭.২০২৫ তারিখের মধ্যে বিমুক্ত হবেন। অন্যথায় ১৫.০৭.২০২৫ তারিখ অপরাহ্ন হতে তাৎক্ষণিক বিমুক্ত বলে গণ্য হবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
- সহকারী শিক্ষকদের বদলি প্রজ্ঞাপন দেখতে এখানে ও এখানে ক্লিক করুন
- চলতি দায়িত্বের সহকারী প্রধান শিক্ষকদের বদলি প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল