১২ জন সহকারী প্রধান শিক্ষককে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত ১২ জন সহকারী প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) কে বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (১০ জুলাই) মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত ১২ জন সহকারী প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিভিত্তিক পদায়ন করা হলো। বদলিকৃত কর্মকর্তাগণ আগামী ১৫.০৭.২০২৫ তারিখের মধ্যে বিমুক্ত হবেন। অন্যথায় ১৫.০৭.২০২৫ তারিখ অপরাহ্ন হতে তাৎক্ষণিক বিমুক্ত বলে গণ্য হবেন।  যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.