নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠিঃ ‘শিক্ষাবার্তা পাঠক ফোরাম’ ঝালকাঠির নলছিটি উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এতে হাড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির নলছিটি উপজেলা সভাপতি নাজমুল হায়দার খান বাদলকে সভাপতি ও নলছিটি ডিগ্রী কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (০৯ জুলাই) মাধ্যমিক শিক্ষক ফোরাম নলছিটির অস্থায়ী কার্যালয়ে শিক্ষা বার্তার সম্পাদক মন্ডলির সদস্য ও মাধ্যমিক শিক্ষক ফোরাম নলছিটির সভাপতি বিন- ই- আমীন এর উপস্থিতিতে পাঠক ফোরামের নলছিটি উপজেলা কমিটি গঠিত হয়।
২১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন :- সহ-সভাপতি আল রাফিউল ইসলাম(কামদেবপুর ডিএস মাদ্রাসার সরকারি অধ্যাপক) ও মো. আমিনুল ইসলাম(নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক) , যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ফোরকান মাহমুদ(পঞ্চগ্রাম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক) ও মো.দুলাল হোসেন তালুকদার(শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র), সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান(জেড এ ভুট্টো ডিগ্রি কলেজের সহকারী শিক্ষক গ্রন্থাগার , সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম সারোয়ার(খাওক্ষির মেহেদীয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক) দপ্তর সম্পাদক মো. জাফর ইকবাল(সিনিয়র শিক্ষক নলসিটি গার্লস স্কুল এন্ড কলেজ) , প্রচার সম্পাদক মো. আবুল কালাম আজাদ(সিনিয়র শিক্ষক সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়) , শিক্ষা বিষয়ক সম্পাদক গোপাল গোপাল দাস(সিনিয়র শিক্ষক মাটিভাংগা মাধ্যমিক বিদ্যালয়) , প্রকাশনা সম্পাদক মোঃ মহিউদ্দিন বাইজিদ(সিনিয়র শিক্ষক আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়) , নির্বাহী সদস্য রাজিয়া বেগম পলি(সরকারি প্রধান শিক্ষক গোয়ালবাড়ি জেএম মাধ্যমিক বিদ্যালয়) ,মোঃ কলিম উদ্দিন,প্রভাষক হাড়িখালি দাখিল মাদ্রাসা, জাহাঙ্গীর ইমন(সিনিয়র শিক্ষক,শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়) , তারেক আহমেদ খান(সিনিয়র শিক্ষক গার্লস স্কুল এন্ড কলেজ) মো. জামিল হোসেন(সিনিয়র শিক্ষক নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ), মো. মামুন আকন( সহকারী শিক্ষক নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ) ,মো. মেহেদী হাসান(সহকারি শিক্ষক নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ) ,একে আজাদ খান ও আবদুল্লাহ আল রাজ।
উল্লেখ্য, শিক্ষাবার্তা পাঠক ফোরাম গঠনের লক্ষ্য, শিক্ষাবার্তা পাঠক ফোরামের জেলা ও উপজেলা ভিত্তিক পাঠকদের নিয়ে একটি সক্রিয়, সচেতন ও সুসংগঠিত পাঠক সমাজ গঠন করা যারা দেশের শিক্ষার উন্নয়ন, শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষার্থীদের চাহিদা বিষয়ে মতামত, লেখনী ও কার্যক্রমে অবদান রাখবে। অন্যদিকে শিক্ষাবার্তা পাঠক ফোরামের উদ্দেশ্য, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার বাস্তব চিত্র, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা, শিক্ষানীতি, শিক্ষাব্যবস্থা ও শিক্ষকদের পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা সংশ্লিষ্ট ঘটনাবলি নিয়মিত পাঠানো, প্রতিভাবান লেখক, শিক্ষক ও শিক্ষার্থীকে উদ্ভাসিত করার লক্ষে স্থানীয় এলখকদের লেখা প্রকাশ এবং প্রতিযোগিতার মাধ্যমে উৎসাহ প্রদান, অনলাইন এবং অফলাইন পাঠচক্র, সভা বা কর্মশালায় সক্রিয় অংশগ্রহণ এবং একটি দায়িত্বশীল, ইতিবাচক ও নৈতিক পাঠক সমাজ গড়ে তোলা।
বি.দ্র. আপনি আপনার এলাকায় শিক্ষাবার্তা পাঠক ফোরামের কমিটি করতে চাইলে যোগাযোগ করুন: 01991992222 অথবা shikshabarta@gmail.com.
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
