প্রত্যেকে ১০ হাজার টাকা অনুদান পাচ্ছে ৮৩০ শিক্ষক-কর্মচারী (তালিকা প্রকাশ)

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি ও মাদ্রাসায় কর্মরত ৮৩০ জন শিক্ষক-কর্মচারীকে জন প্রতি ১০ হাজার টাকা করে বিশেষ অনুদান খাতে মোট ৮৩,০০,০০০/- (তিরাশি লক্ষ) টাকা বরাদ্দ দিয়ে মনোনীত শিক্ষক-কর্মচারীদের তালিকা প্রকাশ করেছে কারিগরি ও মাদ্রাসা বিভাগ। মনোনীত শিক্ষক-কর্মচারীরা আগামী সাত কর্মদিবসের মধ্যে এই অর্থ পাবেন। এছাড়াও মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মচারীদের অনুকূলে সর্বোমোট আট কোটি ত্রিশ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

সোমবার (৩০ জুন) কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্মসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে। 

এতে বলা হয়,  ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি ও মাদ্রাসায় কর্মরত ৮৩০ জন শিক্ষক-কর্মচারীদের প্রত্যেকের ১০ হাজার টাকা করে বিশেষ অনুদানের সর্বমোট তিরাশি লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মনোনীত শিক্ষক-কর্মচারী বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস “নগদ লিমিটেড”-কে এ বিভাগের সাথে সম্পাদিত চুক্তি মোতাবেক মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই অর্থ আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রেরণ করবেন। 

মনোনীতি ৮৩০ শিক্ষক-কর্মচারীর তালিকা দেখতে এখানে ক্লিক করুন 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.