ই-সনদ পাচ্ছেন ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই-সনদ পত্র ডাউনলোড করতে পারছেন প্রার্থীরা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুধবার (১৮ জুন) থেকে ই-সনদপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে। 

ই-সনদ ডাউনলোড করতে ক্লিক করুন এখানে…

উত্তীর্ণ প্রার্থীরা এনটিআরসিএ’র ওয়েবসাইটে (ntrca.gov.bd) প্রবেশ করে তাদের আবেদন আইডি এবং পিন নম্বর ব্যবহার করে সহজেই ই-সনদপত্র ডাউনলোড করতে পারবেন।

উল্লেখ্য, গত ৪ জুন ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল এনটিআরসিএ’র নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালের ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩-এর লিখিত পরীক্ষায় মোট ৮৩,৮৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন।

পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৮১,২০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্য থেকে চূড়ান্তভাবে ৬০,৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এখন এই সফল প্রার্থীরা তাদের ই-সনদ ডাউনলোড করে পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিতে পারবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.