এইমাত্র পাওয়া

সরকারি কর্মচারীদের দাবি পর্যালোচনায় স্থায়ী কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সচিবালয়ে নানা দাবি নিয়ে আন্দোলনের মধ্যে সরকারি কর্মচারীদের দাবি-দাওয়া পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ দেওয়ার জন্য এ সংক্রান্ত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

রবিবার (২৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এই কমিটি পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করে মতামত/সুপারিশ দেওয়ার জন্য সরকারি কর্মচারীদের দাবি-দাওয়া পর্যালোচনা সংক্রান্ত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে কমিটিতে একই মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সংগঠন ও ব্যবস্থাপনা-১ অধিশাখা), যুগ্মসচিব (বিধি-১ অধিশাখা), যুগ্মসচিব (মাঠ প্রশাসন, অভ্যন্তরীণ নিয়োগ ও নবনিয়োগ অধিশাখা), যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা), মন্ত্রিপরিষদ ও অর্থ বিভাগের একজন করে প্রতিনিধি (যুগ্মসচিবের নিচে নয়), স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সচিবালয় ও কল্যাণ অধিশাখা) সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

এই কমিটি সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি-দাওয়া পরীক্ষা-নিরীক্ষা করে মতামত ও সুপারিশ দেবে।

কমিটি প্রতিমাসে একবার সভায় মিলিত হবে এবং প্রয়োজনে কর্মচারীদের উপযুক্ত সংখ্যক প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করতে পারবে। কমিটি প্রয়োজনীয় সদস্য কো-অপ্ট করতে পারবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading