কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দ্বিতীয়বারে মতো মেধাবী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ৩৫ শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
শনিবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিটি অনুষদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ও যৌথভাবে সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের মেডেল, সনদপত্র ও আর্থিক সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে ডিনস কমিটির আহ্বায়ক ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও অনুষদের ডিন, বিভাগের সভাপতি, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও প্রভোস্টসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘তোমাদের অভিনন্দন জানাই। তোমাদের সিভিতে আজকে থেকে একটি স্টার যুক্ত হলো। তোমরা যোগ্যতার ভিত্তিতে প্রথম স্থান অর্জন করেছো।
যে যোগ্যতা প্রতিফলন তোমাদের কর্মক্ষেত্রে ঘটবে। তোমরা ভবিষ্যতে আরো উজ্জ্বলতার স্বাক্ষর রাখবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম দেশ ও বিশ্বের কাছে গর্বের সঙ্গে তুলে ধরবে। মানুষ যতটুকু চেষ্টা করবে ততটুকুই পাবে। তাই কঠোর পরিশ্রম করার চেষ্টা করবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
