এইমাত্র পাওয়া

৪র্থ শ্রেণির ছাত্রকে জুতাপেটার অভিযোগ, শিক্ষকের বিচার দাবি

ঝালকাঠিঃ ঝালকাঠির কাঠালিয়ায় ৪র্থ শ্রেণির ছাত্র মো. মারুফ সিকদারকে জুতা দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক রাজেন্দ্র চন্দ্র দেবনাথের বিরুদ্ধে। এ ঘটনায় বিচারের দাবি জানিয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা।

শুক্রবার (২৩ মে) সকালে উপজেলার আমুয়া ইউনিয়নের ৮২ নম্বর পূর্ব বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

তবে প্রধান শিক্ষক রাজেন্দ্র চন্দ্র দেবনাথের কাছে জানতে চাইলে- তিনি ছাত্রকে জুতাপিটা করার ঘটনাটি অস্বীকার করেন।

জানা যায়, বুধবার ৪র্থ শ্রেণির ছাত্র মো. মারুফ সিকদারের সঙ্গে টিফিন বিরতির সময় ৩য় শ্রেণির ছাত্র মারুফের সঙ্গে তর্ক-বির্তক হলে মারুফ প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। এ সময় প্রধান শিক্ষক স্কুলের বাথরুমের ব্যবহার করা জুতা দিয়ে মারুফ সিকদারকে মারধর করার অভিযোগ ওঠে। ঘটনাটি অভিভাবকদের মধ্যে জানা-জানি হলে তারা প্রধান শিক্ষকের এ অমানবিক কাজের বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেন।

বক্তরা জানান- ইতিপূর্বেও প্রধান শিক্ষক রাজেন্দ্র চন্দ্র দেবনাথ ৫ম শ্রেণির ছাত্রী ফাহিমা আক্তারকে বেধরক পিটিয়ে গুরতর আহত করেন। এই ন্যাক্কারজনক ঘটনার আগে বিচার না হওয়ায় তার আচরণের পরিবর্তন হয়নি। আমরা রাজেন্দ্র চন্দ্র দেবনাথের শাস্তির দাবি জানাই।

মানববন্ধনে বক্তব্য দেন- ভুক্তভোগী ছাত্র মো. মারুফ সিকদার, ছাত্রের নানা মো. ইদ্রিস আকন, নানী কহিনুর বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান, সহ সভাপতি আ. হালিম, মাওলানা মো. জাকারিয়া, দাতা সদস্য মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.