ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার ফল প্ৰকাশিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। বুধবার (২১ মে) বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা হয়।
এতে বলা হয়, সারাদেশের ৬৭৯টি কেন্দ্রে ১ হাজার ৯১৮টি কলেজের ২ লাখ ৬৭ হাজার ৯১৩ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ লাখ ২২ হাজার ৯১০ জন শিক্ষার্থী। এছাড়া পাসের হার ৮৮ দশমিক ৮০ শতাংশ।
শিক্ষার্থীরা অনলাইনে result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results এই ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার ফলাফল জানতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
