জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মোঃ সেলিম মিয়া ‘এ’ কোচিং ডিপ্লোমা অর্জন করেছেন। এশিয়ান ফুটবল কনফেডারেশন তাকে এ ডিপ্লোমা সার্টিফিকেট প্রদান করে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের হাত থেকে তিনি এ সার্টিফিকেট গ্রহণ করেন। ২ জানুয়ারি ( বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ সকল তথ্য জানা যায়। উল্লেখ্য, সেলিম মিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ফুটবল অধিনায়ক ছিলেন। ১৯৯০ সালে বিকেএসপি`র হয়ে ডানা-গোথিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া দলের সদস্য তিনি। গত বছর প্রিমিয়ার লীগ বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক কোচের দায়িত্ব পালন করেন ‘এ’ কোচিং ডিপ্লোমা সার্টিফিকেট পাওয়া এই ফুটবলার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
