বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত

মোঃ মোজাহিদুর রহমান।।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব স্বপন দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব দেবাশীষ বিশ্বাস, উপজেলা মেডিকেল অফিসার জনাব মোঃ শাহরিয়ার শামীম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জনাব মোঃ আসাদুজ্জামান, বেতাগা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোঃ ইউনুস আলী শেখ, বিদ্যালয় পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য জনাব দুলাল চন্দ্র দাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব প্রদ্যুত কুমার দাশ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.