খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আরবদের পোশাক পরে ভাইরাল হওয়া পোশাককে সংস্কৃতির পরিপন্থী হিসেবে আখ্যা দিয়েছে কুয়েট প্রশাসন। বুধবার (১ জানুয়ারি) কুয়েটের রেজিস্ট্রার জি. এম. শহিদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্যাম্পাসে বিভিন্ন উৎসব উপলক্ষে শিক্ষার্থীরা দলবদ্ধভাবে কিছু নির্দ্দিষ্ট পোশাক পরিধান করে শোভা বা র্যালীতে অংশগ্রহণ করছে, যা বাংলাদেশের সংষ্কৃতির পরিপন্থী। এজন্য বিশ্ববিদ্যালয়কে বিব্রতকর পরিস্থিতিতে পড়েতে হয়েছে। তাই শিক্ষার্থীদের ছাত্র কল্যাণ দপ্তর, সংশ্লিষ্ট প্রভোস্ট বা বিভাগীয় প্রধানগণের নিকট হতে পোশাক সংক্রান্ত মতামত গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা করার জন্য অনুরোধ করা হল।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
