নতুন বছরের ক্যালেন্ডার অনুযায়ী, ২০২০ সালে মোট সরকারি ছুটি ২২ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন। এছাড়া নির্বাহী আদেশে ছুটি ৮দিন।
পাঠকের উদ্দেশে ছুটিগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হলো
সাধারণ ছুটিসমূহ
এখানে মোট ১৪ দিন সরকারি ছুটি পাওয়া যাবে। দিনগুলো হলো – ২১ ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস,২৬ মার্চ, স্বাধীনতা ও জাতীয় দিবস, ১ মে, মে দিবস, ৬ মে, বুদ্ধ পূর্ণিমা, ২২ মে, জুমাতুল বিদা, ২৫ মে, ঈদ-উল-ফিতর, ১ আগস্ট, ঈদ-উল-আযহা, ১১ আগস্ট, শুভ জন্মাষ্টমী, ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস, ২৬ অক্টোবর, দুর্গাপূজা (বিজয়া দশমী), ৩০ অক্টোবর, ঈদ-ই-মিলাদুন্নবী (সা.), ১৬ ডিসেম্বর, বিজয় দিবস, ২৫ ডিসেম্বর, বড় দিন।
নির্বাহী আদেশে সরকারি ছুটি পাওয়া যাবে ৮ দিন
৯ এপ্রিল, শব-ই-বরাত, ১৪ এপ্রিল নববর্ষ, ২১ মে, শব-ই-ক্বদর, ২৪ ও ২৬ মে, ঈদ-উল-ফিতর (ঈদের পূর্বের ও পরের দিন), ৩১ জুলাই ও ২ আগস্ট, ঈদ-উল-আযহা (ঈদের পূর্বের ও পরের দিন), ৩০ আগস্ট এবং আশুরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
