চট্টগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

তারা বলছেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিলের দাবিতে তাদের আন্দোলন। যা সারাদেশেই চলছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর দেড়টা নাগাদ তাদের আন্দোলন চলমান রয়েছে।

এদিকে, তাদের এ আন্দোলন ঘিরে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.