শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি ও সেশনসহ অন্যান্য ফি আদায়ে সরকারি বিধিবিধান অনুসরণ না করা হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। সোমবার (৩০ ডিসেম্বর) অধিদফতরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইন এ সংক্রান্ত আদেশ জারি করেন।
জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্তি প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ২০১৬ সালের (সংশোধিত) পরিপত্র এবং ২০১৮ সালের ভর্তি নীতিমালা অনুসরণ করতে হবেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের জন্য ২০১৬ সালের জারি করা পরিপত্র (সংশোধিত) অনুযায়ী এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ২০১৮ সালের ভর্তি নীতিমালা বহির্ভুত অর্থ আদায় সংক্রান্ত কোনও অভিযোগ প্রমাণিত হলে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকদেরও এ বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।প্রসঙ্গত, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২০ শিক্ষাবর্ষের জন্য ভর্তি শুরু হচ্ছে জানুয়ারিতে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
