নিজস্ব প্রতিবেদক।
জয়পুরহাটের ক্ষেতলাল হোপপীরহাটা ডি. ইউ দ্বিমুখী দাখিল মাদ্রাসার সভাপতি এ. কে. এম গোলাম মাসুদ মুকুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে মানবন্ধন করেছে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। সোমবার দুপুরে ঐ মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দাতা সদস্য এরশাদ, ম্যানেজিং কমিটির সদস্য সাকিল হোসেন, প্রাক্তন শিক্ষার্থী মুরাদ হোসেন প্রমুখ। মানববন্ধনে উপস্থিত বক্তরা অভিযোগ করে বলেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে না জানিয়ে সভাপতি মুকুল একক ক্ষমতায় ঘুষের বিনিময়ে বোর্ড গঠন করে নাশকতা ও আওয়ামী লীগ অফিস ভাংচুর মামলার আসামি ও সাবেক দুই শিক্ষা কর্মস্থলে নানা অনিয়ম, দুর্নীতি ও বরখাস্তকৃত খলিলুর রহমানকে সুপার পদে নিয়োগ প্রদানের প্রক্রিয়ার সিদ্ধান্ত নেয়ার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এ নিয়োগ বাতিল করে সভাপতির শাস্তি দাবি করেন তারা।
হোপপীরহাটা ডি.ইউ দ্বিমুখী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জহুরুল ইসলাম বলেন, সুপার নিয়োগে বোর্ড গঠনের ব্যাপারে আমি কিছু জানিনা এবং সভাপতি যাকে নিয়োগ দিয়েছে তার বিরুদ্ধে নাশকতা ও আওয়ামী লীগ অফিস ভাঙচুরের মামলা রয়েছে। এ ব্যাপারে ঐ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি এ. কে. এম গোলাম মাসুদ মুকুল বলেন, এসব অভিযোগ মিথ্যা এবং বানোয়াট। সম্পূর্ণ বৈধভাবে বোর্ড গঠন করে নিয়োগ দেয়া হয়েছে। যাকে মাদ্রাসার সুপার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা আমার জানা নেই এবং এ ব্যাপারে কোন অভিযোগও পাইনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
