এইমাত্র পাওয়া

বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১৫ চিকিৎসককে বদলি

ঢাকাঃ দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১৫ জন চিকিৎসককে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশিত হয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনাল-১ শাখার উপসচিব দুর-রে-শাহওয়াজ এতে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি অথবা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৫ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৩/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading