কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আবেদনের ফি পরিশোধ করা যাবে আগামী ২ মার্চ পর্যন্ত। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) ভর্তি পরীক্ষার আহ্বায়ক ড. মো. সাইফুর রহমান ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে গত শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ ফেব্রুয়ারি উপাচার্য মো. হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির ৫ম সভায় নতুন এই সিদ্ধান্ত হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি রাত ১১.৫৯ পর্যন্ত (দিন-রাত যে কোন সময়, এমনকি বন্ধের দিনও) ভর্তি আবেদন করা যাবে। ২ মার্চ রাত ১১.৫৯ টা পর্যন্ত আবেদন ফি প্রদান করা যাবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক পরীক্ষায় নির্ধারিত আসন সংখ্যা ১ হাজার ৩০ জন। তবে নির্ধারিত আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬৬ হাজার। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এমন প্রেশারের কারণেই ভর্তির আবেদন ও ফি প্রদানের সময়সীমা বাড়িয়েছে।
এছাড়া আগামী ১৯ এপ্রিল সি-ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টায়, এ-ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ৩টায় এবং ২৫ এপ্রিল বিকেল ৪টায় বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/০২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
