এইমাত্র পাওয়া

রাবিতে শিক্ষক নিয়োগ ও পদোন্নয়ন নীতিমালা সংস্কারে কমিটি গঠন

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক নিয়োগ ও পদোন্নয়ন নীতিমালা সংস্কারের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। ১৭ বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব ও সদস্য সচিব হিসেবে রয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতেখারুল আলম মাসউদ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মেধাবী ও যোগ্য শিক্ষক নিয়োগের লক্ষ্যে “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নয়ন/আপগ্রেডেশন নীতিমালা ২০২২” এর সংস্কার, সংশোধন, পরিমার্জন করে উপযুক্ত নীতিমালা প্রণয়নের জন্য ১৭ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। রাবি উপাচার্য এই কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সদস্য-সচিব।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০২/২০২৫

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.