কুমিল্লার হোমনা থেকে, মোর্শেদুল ইসলাম শাজু :
কুমিল্লার হোমনায় কাব স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাবুজলসা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের পরিচালনায় এবং হোমনা উপজেলা স্কাউটসের আয়োজনে গতকাল রবিবার সন্ধ্যায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পাঁচ দিনব্যাপী এই মহা তাবুজলসা অনুষ্ঠিত হয়।
এতে হোমনা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি তাপ্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, স্কাউটস কোর্স লিডার ও কুমিল্লা অঞ্চলের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল ভূঁইয়া।
উপজেলা স্কাউট লিডার এ.টি.এম মঞ্জুরুল ইসলাম শামীম’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান, উপজেলা স্কাউটস কমিশনার ও প্রধান শিক্ষক মু. আব্দুল কাইয়ুম মারুফ, প্রশিক্ষণার্থী মোহাম্মদ আবদুল করিম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির।
উক্ত কোর্সে উপজেলার মাধ্যমকি ও প্রাথমিক পর্যায়ের ৭৪ জন শিক্ষক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
