এইমাত্র পাওয়া

পঞ্চগড়ে কমছে না শীত

নিজস্ব প্রতিবেদক।। আজ ফাল্গুনের প্রথম দিন। রাজধানী ঢাকায় ইতিমধ্যে শীত কমে গরম পড়তে শুরু করেছে। তবে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে কমেনি শীতের তীব্রতা।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রি সেলসিয়াসে।

আজ সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা এটি।

বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়া কার্যালয়। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 

তেঁতুলিয়া আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।

’ দেশে আজকের সর্বনিম্ন তাপমাত্রা এটি বলেও জানান তিনি।

শিক্ষাবার্তা /এ/১৪/০২/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.