কলেজছাত্র হ-ত্যা ও যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় গ্রেপ্তার ৯

ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলামকে (২৫) কুপিয়ে হত্যা ও আদাবরে সুমন শেখ (২৬) নামে এক যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দনিয়া কলেজের শিক্ষার্থী মিনহাজ হত্যা মামলার ৫ আসামি ও আদাবরের বালুর মাঠে ছিনতাইকারীদের হাতে যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ বিষয়ে আজ বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ব্রিফ করা হবে। ব্রিফ করবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.