টানা তৃতীয়বার সরকারে গঠনের পর সরকারের ১ বছর পূর্তি উপলক্ষে আগামী ৭ জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে ১ বছরে সরকারের উন্নয়ন ও অর্জনের পাশাপাশি পূর্ববর্তী অর্জনগুলোর তথ্য জনগণকে জানানো হবে।
প্রধানমন্ত্রী একই সঙ্গে দুর্নীতি, জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস নিয়ে সরকারের অবস্থানের পাশাপাশি এসব সমস্যা নিরসনে সরকারের পদক্ষেপসমূহ ও অর্জনের চিত্র তুলে ধরা হবে। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ২০ থেকে ২৫ মিনিটের এ ভাষণে দেশের অগ্রগতি ও উন্নয়নের চিত্রের পাশাপাশি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর চলতি বছরের ৭ জানুয়ারি বর্তমান সরকারের মন্ত্রিসভা শপথ নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ এবং টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শেখ হাসিনা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
